IQNA

ওয়াশিংটনে "ইদ্রিস" মসজিদে কাবাব উৎসবে অমুসলিমদের আমন্ত্রণ

23:41 - August 16, 2016
সংবাদ: 2601402
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দিন যাবত ওয়াশিংটনে "ইদ্রিস" মসজিদের সমর্থন করে আসছে মসজিদের আশে পাশে বসবাসকৃত অমুসলিম প্রতিবেশীরা। মসজিদে অমুসলিমদের সমর্থন এবং তাদের সম্মান প্রদর্শনের জন্য প্রতি বছর অমুসলিমদেরকে কাবার অনুষ্ঠানে দাওয়াত করে মসজিদের কর্তৃপক্ষ।
স্কুলে হিজাব নিষিদ্ধের প্রতিবাদ জানালো নাইজেরিয়ার ইসলামী সংগঠন
বার্তা সংস্থা ইকনা: ওয়াশিংটনের সিয়াটল শহরে "ইদ্রিস" মসজিদটি অমুসলিম প্রতিবেশীদের জন্য দীর্ঘ ১৫ বছর যাবত এই কাবাব উৎসব পালন করে আসছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মুসলমানদের সমর্থন করার জন্য তাদেরকে সম্মান প্রদর্শন ও ধন্যবাদ জ্ঞাপন করে।

মসজিদ কমিটির সিনিয়র সদস্য ও ওয়াশিংটন ইসলামী সেন্টারের মুখপাত্র 'হাশেম ফারাজুল্লাহ' বলেন: এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেকে মিডিয়ার নেতিবাচক প্রশ্নের উত্তর দেয়।

বার্ষিক কাবাব উৎসব অনুষ্ঠানটি প্রতি বছর অমুসলিমদের জন্য অনুষ্ঠিত হয়ে আসছে। ইদ্রিস মসজিদে অমুসলিমরা দীর্ঘ দিন যাবত সমর্থন করে আসছে। তাদের সমর্থনের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এই অনুষ্ঠান পালন করা হয়। ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর এই এলাকার অমুসলিমরা একনিষ্ঠ ভাবে মসজিদের সমর্থন করছে।

ইসলাম বিদ্বেষীর একটি গ্রুপ মসজিদে হামলার হুমকি দিলে এলাকার অমুসলিম প্রতিবেশীরা মুসলমানদের জন্য পোস্টকার্ড বিলি করে ও মসজিদে ফুলের তোড়া উপহার দিয়ে এবং মসজিদে যাতে কেউ হামলা করতে না পারে, সেজন্য দুই মাস পাহারা দিয়ে মুসলমানদের সমর্থন করেছে। এই ঘটনার পর মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মসজিদের আশে পাশে বসবাসকৃত অমুসলিম প্রতিবেশীদের আমন্ত্রণ জানিয়ে কাবাব দিয়ে তাদের আপ্যায়ন করা হবে।

দুই মাস পূর্বে ৩৭ বছরের এক ব্যক্তি সামাজিক নেটওয়ার্কে ওয়াশিংটনের সিয়াটল শহরে "ইদ্রিস" মসজিদে হামলার হুমকি দিয়েছে। বিষয়টি তদন্ত করে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সামাজিক নেটওয়ার্কে ইসলাম বিদ্বেষী ঐ ব্যক্তি প্রকাশ করেছিল, মসজিদ ধ্বংস করার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ ক্রয় করা হয়েছে।

iqna



captcha