IQNA

ইসলামী সংগঠন "গ্লাস্টারকে" সম্মানোনা দিলেন ইংল্যান্ডের রানী

21:19 - October 01, 2016
সংবাদ: 2601673
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ডের রানী ইসলামী সংগঠন "গ্লাস্টারকে" তাদের সেবা মূলক কাজের জন্য সম্মানোনা জানিয়েছেন।

৫০ বছর ধরে ব্রিটিশ সমাজে কল্যাণমূলক কাজ করার জন্য ইংল্যান্ডের রানী ইসলামী সংগঠন "গ্লাস্টারকে" পুরস্কার ও সম্মানোনা দিয়েছেন।

এই সংগঠণটি গ্লাস্টারে প্রথম মসজিদ নির্মাণ করে, তারা কোন মুসলমান মারা গেলে তাকে দ্রুত দাফনের ব্যবস্তা করে। এসব সেবা ও কল্যাণমূলক কাজের জন্য ইংল্যান্ডের রানী তাদেরকে সম্মানোনা দিয়েছেন।

তারা ১৯৮৩ সালে আল-নুর মসজিদ নির্শাণ করেন, ২০০৭ সালে বন্যা দুর্গতদের সাহায্য করেন। ইনস্টিটিউটটি ব্রিটেনে এবং বিদেশেও মানুষের সাহায্য করে থাকে।

২০০৭ সালের বন্যার ঘটনায়, ১০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক দেশ জুড়ে আক্রান্ত পরিবারদের বিশুদ্ধ পানি সাহায্য ও সর্বরাহ করেন। এবং তাদের অভিজ্ঞতাকে "সোমারসেট" এবং "ক্যাম্বেরিয়ার" সংকটে কাজে লাগান।

এই কেন্দ্রের এক কর্মকর্তা ইসমাইল মাহতার বলেন: এই সংগঠনের প্রধান কাজগুলোর মধ্যে একটি হচ্ছে যারা তাদের প্রিয়জনদের মৃত্যুর মুখোমুখি হয় সেই সকল পরিবারকে সাহায্য করা।

পুরস্কারটি ঐ সকল স্বেচ্ছাসেবক গ্রুপ পেয়ে থাকে যারা সমাজের অন্য মানুষের সমস্যা কাটাতে অন্তহীনভাবে সাহায্য করে।

captcha