IQNA

সিরীয় বিদ্রোহীদের চরমপন্থীদের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া!

21:47 - October 01, 2016
সংবাদ: 2601675
সিরিয়ায় রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক অভিযান দেশটির সরকার বিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদের চরমপন্থীদের দিকে ঠেলে দিচ্ছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার একথা বলেছেন।
তিনি বলেন, নতুন করে শুরু হওয়া রাশিয়া ও সিরিয়ার হামলা চলমান সংকটময় পরিস্থিতিকে ‘আরো ঘোলাটে’ করছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার এই সামরিক অভিযানের কারণে ওয়াশিংটন মস্কোর সঙ্গে সহযোগিতার ইতি টানতে পারে।
কিন্তু রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের লক্ষে জিহাদিদের ছাড় দিচ্ছে।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী সংগঠন জাবাত ফার্তেহ আল-শাম (আগে সংগঠনটি আল-নুসরা ফ্রন্ট হিসেবে পরিচিত ছিল) ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলো থেকে অপেক্ষাকৃত মধ্যপন্থী বিদ্রোহীদের বিচ্ছিন্ন করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভঙ্গ করেছে।
কিন্তু টোনার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার এসব অভিযোগকে অযৌক্তিক’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে আল-নুসরাকে লক্ষ্য করে হামলা চালায়নি। কারণ তারা অন্যান্য গোষ্ঠী ও বেসামরিক লোকদের মধ্যে মিশে গিয়েছিল।
তিনি বলেন, ত্রাণ বহরের ওপর সা¤্রতিক হামলা ও আলেপ্পোতে বিমান হামলা মধ্যপন্থী বিদ্রোহীদের চরমপন্থীদের দিকে নিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ত্রাণবাহী বহরে হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে।

captcha