
লন্ডন-ভিত্তিক সংবাদ সংস্থা ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন মেরিন সেনারা ইরাকে অভিযান চালানোর সময় বিভিন্ন স্থানে ওইসব ভুয়া ভিডিও ফুটেজ সংবলিত সিডি কৌশলে ফেলে রেখে আসতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পেন্টাগনের তৈরি ভিডিও ফুটেজগুলোতে গোপন কোড বসানো থাকতো। ফলে কেউ তা দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আইপি ঠিকানা পেন্টাগনের কাছে চলে যেত। কথিত সন্ত্রাসীদের প্রতি কাদের দুর্বলতা আছে এবং কারা এ সব দেখে তা শনাক্ত করার কাজে এ ভিডিও ফুটেজগুলো ব্যবহার করেছে পেন্টাগন।
২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে এ ধরনের ভিডিও ফুটেজ তৈরিতে জড়িত ছিলেন মার্কিন সেনা সদস্য মার্টিন ওয়েলস। ভিডিও ফুটেজে গোপন কোড বসানোর বিষয়টি অনুসন্ধানী সাংবাদিকের কাছে তিনিই প্রকাশ করেছেন। ভিডিও ফুটেজ তৈরি করা ছাড়াও মার্কিন নীতির পক্ষে আরবি ভাষায় প্রচারণামূলক বিজ্ঞাপন এবং নাটক তৈরির কাজ করেছে ব্রিটিশ এ প্রচারণা সংস্থা।#