
পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আরও বলেছেন, সক্ষমতা থাকার পরও নিরাপত্তার অভাবে একজন মানুষ আর্থ-রাজনৈতিক, সাংস্কৃতিক ও সেবাখাতে উপযুক্ত তৎপরতা চালাতে পারে না। তিনি পুলিশ বাহিনীর সক্ষমতা ও যোগ্যতা আরও বাড়ানোর ওপর জোর দেন।
সর্বোচ্চ নেতা বলেন, দেশের স্বার্থে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা প্রতিদিনই বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে তিনি নিরাপত্তা বাহিনীর নানা অর্জনেরও প্রশংসা করেন। পুলিশ বাহিনীকে নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে ঘোষণা করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। iqna