বার্তা সংস্থা ইকনা: দি এন এ ইন্ডিয়া এ প্রতিবেনটি প্রকাশ করে। প্রতিবেদনে বিশ্বের কোন দেশের কত ভাগ মানুষ ইসলামি শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে তা তুলে ধরা হয়েছে। এ আইনের পক্ষে আফগানিস্তানের ৯৯ ভাগ মুসলমান।
এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালশিয়ার ৮৬ ভাগ মুসলমান, থাইল্যান্ডের ৭৭ ভাগ, ইন্দোনেশিয়ার ৭২ ভাগ মুসলমান ইসলামি শরিয়া আইনের পক্ষে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে ইরাকের ৯১ ভাগ, ফিলিস্তিনের ৮৯ ভাগ, মিশরের ৭৪ ভাগ, উর্দুনির ৭১ ভাগ, তিউনিশিয়ার ৫৬ ভাগ, লেবাননের ২৯ ভাগ মুসলমান ইসলামি শরিয়া আইন চান।
মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে, কিরগিজিস্তানের ৩৫ ভাগ মুসলমান, তাজেকিস্তানের ২৭ ভাগ, তুরস্কের ১২ ভাগ, কাজিকিস্তানের ১০ ভাগ ও আজারবাইজানের ৮ ভাগ মুসলমান শরিয়া আইনের পক্ষে। তবে ভারতীয় মুসলমানদের ডাটা এ তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
সূত্র : আমাদের সময়.কম