বার্তা সংস্থা ইকনা: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে দুটি বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণের মধ্যেই দায়েশ সামাজিক নেটওয়ার্কে এই হামলার দায়ভার গ্রহণ করেছে।
ম্যানচেস্টারে হামলার ব্যাপারে টুইটারে দায়েশের আরোপিত অ্যাকউন্টগুলোয় বিভিন্ন ধরণের হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে একে অপের সাথে অভিনন্দন বার্তা বিনিময় করছে।
সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তখনই উৎসব পালন করছে ঠিক যখন এই হামলায় ২২ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে।
লন্ডনে ২০০৫ সালে সন্ত্রাসী হামলার পর এটিই বৃহত্তম হামলা হিসেবে পরিগণিত হচ্ছে।
iqna