IQNA

ইমাম মাহদীর (আ.) অন্তর্ধানকালে ধৈর্যের গুরুত্ব

11:28 - June 08, 2017
সংবাদ: 2603212
মহানবী হযরত মুহাম্মাদ (সা.) থেকে বর্ণিত হয়েছে যে, সুসংবাদ তাদের জন্য যারা ইমাম মাহদীর অন্তর্ধানকালে ধৈর্য এবং সহিঞ্চুতা অবলম্বন করবে।


 পবিতর কোরআনে বিপদাপদে ধৈর্য ধারনের গুরুত্বের প্রতি ইশারা করে উল্লেখ করা হয়েছে,

«الَّذينَ إِذا أَصابَتْهُمْ مُصيبَةٌ قالُوا إِنَّا لِلَّهِ وَ إِنَّا إِلَيْهِ راجِعُونَ؛

তারাই হল ধৈর্যশীল, যখন তাদের উপর কোন বিপদ বা মুসিবাত আসে তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর নিকট থেকে এসেছি এবং আল্লাহর দিকেই ফিরে যাব।

(সূরা বাকারা, আয়াত নং ১৫৬)

রাসূলুল্লাহ (সা.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে,

 

«إذا عَجَّلَ اَللهُ خُرُوجَ قائِمِنا یَملأُ الاَرضَ قِسطاً وَ عَدلاً کمَا مُلِئَت جَوراً وَ ظُلماً...طَوبَی لِلصّابِرینَ فی غَیبَتِهِ ؛

যখন আল্লাহ তায়ালা কায়েম তথা ইমাম মাহদীকে আবির্ভূত করবেন, তখন সমগ্র পৃথিবী ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। যেমনভাবে তার আবির্ভাবের পূর্বে জুলুম ও অবিচারে ভরপুর ছিল। সুসংবাদ হোক তাদের জন্য যারা ইমাম মাহদীর অন্তর্ধানকালে ধৈর্য এবং সহিঞ্চুতা অবলম্বন করবে।

captcha