IQNA

আফগানিস্তানে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণে নিহত ৫

23:41 - August 29, 2017
সংবাদ: 2603712
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮ জন।

বার্তা সংস্থা ইকনা: মঙ্গলবার সকালে একটি ব্যাংকের প্রবেশ পথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্তর্বর্তী মন্ত্রীপরিষদের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, বিস্ফোরণটি হয়েছে মাসুদ সার্কেলে কাবুল ব্যাংক ব্রাঞ্চে প্রবেশপথের সামনে। মার্কিন দূতাবাস থেকে জায়গাটি খুব একটা দূরে নয়।

তিনি আরো জানান, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮ জন।

তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ওয়াজির আকবর খান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার দায় স্বীকার করেছে তালেবান। আরটিএনএন
captcha