
বার্তা সংস্থা ইকনা: মিশরের দাকাহলিয়া প্রদেশের বিলকাস শহরে ২৫শে মে 'হাজ আব্দুর রহমান মুতাভীয়" মসজিদের উদ্বোধন করা হয়েছে।
মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে বেলাগাস শহরের "মারিয়াম মুকাদ্দাস" গির্জার আবরাম ইউসুফ এবং টুমা ইউসুফ নামের দুই জন পাদ্রী উপস্থিত ছিলেন। এসময় তারা অনন্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মুসল্লিদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করেছন।
মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আবরাম ইউসুফ তার বক্তৃতায় বলেন: সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আমরা এক ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয়েছি। আমাদের আল্লাহ এক। আমরা সকলে তার জন্যেই ইবাদত করি।
তিনি আর বলেন: মুসলমান এবং কপ্টিক খ্রিস্টানদের মধ্যে ভ্রাতৃত্ব গভীরতা জোরদার করতে আমি এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি।
আবরাম ইউসুফ সর্বশেষে কপ্টিক শব্দের ব্যাখ্যা দিয়ে বলেন: কপ্টিক শব্দের অর্থ হচ্ছে মিশরীয়। মিশরের ইতিহাসে মসজিদ নির্মাণের সময় খ্রিষ্টানরাও সর্বদা মুসলমানদের পাশে ছিল।
মিশরীয় সংসদের প্রাক্তন সদস্য তালয়াত মাতাভিয় তার বক্তৃতায় বলেন: এই অনুষ্ঠানে মারিয়াম মুকাদ্দাস গির্জার পুরোহিতরা অংশগ্রহণ করে প্রমাণ করেছেন যে, তারাও মিশরীয় জনগণের ঐক্যের জন্য অগ্রসর হয়েছেন।
উক্ত মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে বেলাগাস এন্ডোমেন্টের পরিচালক আলী আব্দ আন-নাবী বলেন: মসজিদ হচ্ছে পৃথিবীর বুকে মহান আল্লাহর একটি গৃহ। এটি নির্মাণের জন্য মহান আল্লাহ অনুমতি দিয়েছেন। এখানে শুধু তার ইবাদত করা হয়।
http://iqna.ir/fa/news/3717655