
বার্তা সংস্থা ইকনা: রবিবার (২য় সেপ্টেম্বর) জর্ডানের অফিসিয়াল গেজেট এক প্রতিবেদনে লিখেছে, জর্ডানের মসজিদে পেশ ইমাম, খতিব এবং ওয়াজ করার জন্য নতুন শর্ত যুক্ত করা হয়েছে।
নতুন শর্ত অনুযায়ী, যদি কেউ জর্ডানের কোন মসজিদের পেশ ইমাম, খতিব এবং ওয়াজ করতে চায়, তাহলে তকে পূর্বে শর্ত সহকারে অবশ্যই সম্পূর্ণ কুরআন অথবা ১৫ পারা কুরআন হেফজ করতে হবে।
জর্ডানের সরকারি গেজেটে প্রকাশের সাথেসাথে এই আইনটি বাস্তবায়িত হয়েছে। উল্লেখ্য, জর্ডানের সরকারি গেজেটে এই খবরটি রবিবার (২য় সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে।