IQNA

ইমাম বাকেরর দৃষ্টিতে ইমাম মাহদীর সাহায্যকারীদের বৈশিষ্ট

23:59 - September 09, 2018
সংবাদ: 2606670
ইমাম মাহদীর সাহায্যকারীদেরকে উন্নত চিন্তা ও কার্যগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিগত ও সামাজিক বৈশিষ্ট্যের অধিকারী এবং শারীরিক ও আত্মিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। সুতরাং যারা ইমাম মাহদীর সাহায্যকারী হতে চায় তাদেরকে প্রতীক্ষা করতে হবে এবং প্রতীক্ষার অবস্থায় পরহেজগার এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

অভূতপূর্ব এক ঘটনা, ট্রাম্পের পেছনে দাঁড়িয়েই তাকে ব্যঙ্গ করছিল এক স্কুলছাত্র!বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম বাকের(আ.) বলেছেন, ইমাম মাহদীর সাথীরা অতি বেশী শক্তিশালী হবেন। তারা একাই ৪০ জনকে ঘায়েল করতে পারবে। তাদের সাহস অনেক বেশী হবে। তারা চাইলে পাহাড় উল্টে ফেলতে পারবে। আর মহান আল্লাহ ইমাম মাহদীর নেতৃত্বে তাদেরকে পৃথিবীর অধিপতি করবেন।

ইমাম বাকের (আ.) বলেছেন, কায়েম হচ্ছে রাসূল (সা.)-এর বংশ থেকে এবং তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের অধিপতি হবেন ,আল্লাহ তাকে অপর সমস্ত দ্বীনের উপর জয়যুক্ত করবেন, মুশরিকরা অপ্রীতিকর মনে করলেও।

ইমাম বাকের (আ.) বলেছেন: যখন আমাদের কায়েম কিয়াম করবেন নিজের হাতকে মানুষের মাথায় বুলিয়ে দিবেন এবং তার বরকতে তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক ও চিন্তাশক্তি পুরিপূর্ণতায় পৌঁছবে।

ইমাম বাকির(আ.) বলেছেন: عن أبی جعفر علیه السلام: إنّ العلم بکتاب الله و سنة نبیّه ینبت فی قلب مهدیّنا، کما ینبت الزرع عن أحسن نباته، فمن بقی منکم حتّی یلقاه فلیقل حین یراه: السلام علیکم یا أهل بیت الرحمة و النبوة و معدن العلم و موضع الرسالة

আল্লাহর কিতাব ও মহানবীর সুন্নতের জ্ঞান ইমাম মাহদীর অন্তরে বিকাশলাভ করবে। যেভাবে উর্বর মাটিতে ভাল শশ্য জন্মায়। তোমরা যারা তার যুগে জীবিত থাকবে এবং তাকে দেখার সৌভাগ্য অর্জন করবেন তারা তার সাক্ষাতের সময় বলবে: হে রাসুলের আহলে বাইতের সদস্য, হে আল্লাহর জ্ঞানের খনি, আপনার প্রতি সালাম।

captcha