IQNA

‘সুইডেনে শিয়া’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত

21:28 - October 21, 2013
সংবাদ: 2606702
আন্তর্জাতিক বিভাগ : ‘সুইডেনে শিয়া’ গ্রন্থটি ইউটবুরী ও সুডারটোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ গুরান লারশোন ও ডেভিড টোরফেল কর্তৃক রচিত, গ্রন্থটি সম্প্রতি এদেশে প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ গ্রন্থে সুইডেনে বসবাসরত শিয়াদের অবস্থার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। গ্রন্থের ভাষ্যানুযায়ী উগান্ডা হতে শিয়ারা সর্বপ্রথম এদেশে পদার্পন করে এবং ট্রোলহাটন শহরে বসবাস শুরু করে।
বলাবাহুল্য, ২০১২ সালের আদম শুমারীর তথ্য অনুযায়ী এদেশে বর্তমানে ১৬৫৬৫৪ জন শিয়া বসবাস করছে। কিন্তু বিভিন্ন শিয়া সংস্থার তথ্যের ভিত্তিতে দেশটিতে প্রায় আড়াই লক্ষাধিক শিয়ার বাস এবং এরা আফগানিস্তান, লেবানন, ইরাক, ভারত, পাকিস্তান ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ হতে এদেশে পাড়ি জমিয়েছে।#1304904
captcha