বার্তা সংস্থা ইকনা: দুবাইয়ের নারী কারাগারের পরিচালক জামিলাহ আল-জায়াবি বলেছেন: চীনের এই নারী দুবাইয়ের কারাগারে প্রবেশের পর ধর্মীয় শিক্ষা এবং কুরআন হেফজ কোর্সে অংশগ্রহণ করেন। ইসলাম ধর্মের প্রতি তার প্রবণতা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে কয়েক মাসের মধ্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কুরআন হেফজ করতে শুরু করেন।
তিনি আরও বলেন: চীনা নারীর এই উদ্যোগের ফলে তাকে শাস্তি হ্রাস প্রকল্পের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করা হয়। মুক্তি পাওয়ার পর তিনি জেল কর্তৃপক্ষকে তার ইচ্ছার ব্যাপারে অবগত করেন। তার ইচ্ছা হচ্ছে, তিনি তার দেশে একটি কুরআন প্রশিক্ষণ সেন্টার খুলবেন। তার দেশে ফিরে যাওয়ার পর তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের ইসলাম ধর্মের প্রতি দাওয়াত করে মুসলমান করেন এবং একটি বৃহৎ কুরআন প্রশিক্ষণ সেন্টার স্থাপন করেন। সেখানে তিনি ধর্মীয় ও ফিকাহগত শিক্ষা প্রদান করেন।
জামিলাহ আল-জায়াবি আরও বলেন: এ পর্যন্ত দুবাইয়ের জেলে থাকা বিদেশী ৫ জন বন্দী মুক্তি পাওয়ার পর, তারা জেলে যেসকল ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন, সেগুলো তাদের দেশে সম্প্রসারণ করেছেন।
iqnanews