IQNA

অস্ট্রিয়ায় ঈদে গাদীর পালিত হবে

23:23 - October 22, 2013
সংবাদ: 2607304
আন্তর্জাতিক বিভাগ : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্র পবিত্র ঈদে গাদীর উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। আগামী বৃহস্পতিবার এ দিবস উপলক্ষে আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে জানা গেছে গাদীর দিবস উপলক্ষে আড়ম্বর এক আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বক্তব্য, বিশেষ ইসলামি সঙ্গীত পরিবেশন এবং আপ্যায়ন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ভিয়েনার ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত সকল ইসলামি অনুষ্ঠান www.izia.at ওয়েব সাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।#1305935
captcha