IQNA

লাইলাতুর রাগায়েব; বরকতময় রজনী

20:14 - February 18, 2021
সংবাদ: 2612268
তেহরান (ইকনা): আজকের রাত পবিত্র রজব মাসের প্রথম জুমারাত। ইনশা-আল্লাহ আজ রাতে বিশ্বের সকল মানুষের সফলতার জন্য দোয়া করবো।

লাইলাতুর রাগায়েব; বরকতময় রজনীপবিত্র রজব মাসের প্রথম বৃহস্পতিবারের দিবাগত রাতকে লাইলাতুর রাগায়েব বলা হয়। বলা হয়েছে, এই রাতে ফেরেশতাগণ পৃথিবীতে অবতরণ করে বান্দাদের নেক নিয়্যাতসমূহ মহান মহান আল্লাহর দরবারে পৌঁছে দেয়।


এই রাতের কিছু বিশেষ আমল রয়েছে যার ফজিলত অনেক বেশী।

 

বৃহস্পতিবারের রাত্রে মাগরিব ও এশার নামাজের মাঝে ১২ রাকাত নামাজ আদায় করতে হবে। প্রতি রাকাতে সূরা হামদের পর ৩ বার সূরা কদর এবং ১২ বার সূরা ইখলাস পাঠ করতে হবে।

১২ রাকাত নামাজ শেষে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে:

«اللَّهُمَّ صَلِّ عَلَی مُحَمَّدٍ النَّبِیِّ الْأُمِّیِّ وَ عَلَی آلِهِ»



এরপর সিজদায় গিয়ে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে:

«سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلائِکةِ وَ الرُّوحِ»



সিজদা থেকে উঠে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে:

«رَبِّ اغْفِرْ وَ ارْحَمْ وَ تَجَاوَزْ عَمَّا تَعْلَمُ إِنَّک أَنْتَ الْعَلِی الْأَعْظَم»



পুনরায় সিজদায় গিয়ে এই জিকিরটি ৭০ বার বলতে হবে:

«سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلائِکةِ وَ الرُّوحِ»


এর পর নিজের মনের আশা ব্যক্ত করে দোয়া করতে হবে।

এই রাতে মহান আল্লাহ তার বান্দার নেক ইচ্ছা ও দোয়াসমূহ কবুল করেন। 


এই নামাজের ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে, কেউ যদি এই নামাজ আদায় করে, তাহলে তার গুনাহের পরিমাণ যদি পাহাড়ের মতো ভারী, মরুভূমির বালির মতো অধিক এবং সমুদ্রের তলদেশের মতো বিস্তৃতি হয় ক্ষমা করে দেওয়া হয়। এমনকি তিনি সুপারিশকারীর অন্তর্ভুক্ত হয়। iqna


 

captcha