
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলবেনিয়ার প্রধানমন্ত্রী ‘এডি রাম’ গত সপ্তাহে মসজিদ নির্মাণের জন্য অনুমোদন দিয়েছেন।
১৯৯০ সালে আলবেনিয়ার রাজধানী তিরানা’র মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছিল এবং কথা ছিল আলবেনিয়ার সংসদ ভবনের নিকটেই এ মসজিদ নির্মাণ করা হবে। কিন্তু তখন আর্থিক ও আইনগত সমস্যা থাকার দরুন এ মসজিদ নির্মাণে বিঘ্ন ঘটে।
অবশেষে দীর্ঘ ২৪ বছর পর আলবেনিয়ার মুসলমানদের জন্য সেদেশের সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করা হবে।
আলবেনিয়ায় প্রায় ৬০ শতাংশ জনগণ মুসলমান ক্যাথলিক খ্রিষ্টান অনুসারী ১০ শতাংশ এবং অর্থোডক্স খ্রিস্টান অনুসারী ১০ শতাংশের কম।
মসজিদের সংখ্যা কম হওয়ার ফলে সেদেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ১৯৬৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মসজিদ ও গির্জা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং সেদেশে যে সকল মসজিদ ও গির্জা ছিল সেগুলো বন্ধ অথবা ধ্বংস করার নির্দেশ দিয়েছিল।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী ‘এডি রাম’ এ মসজিদ নির্মাণের অনুমোদন দেওয়ার সময় একটি আন্তধর্মীয় (বিভিন্ন ধর্মের সমন্বয়ে) যাদুঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
2614379