IQNA

উজবেকিস্তানে কুরআন প্রশিক্ষণের দায়ে কুরআন শিক্ষকদের গ্রেফতার!

23:54 - December 05, 2014
সংবাদ: 2615289
আন্তর্জাতিক বিভাগ: উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে কুরআন প্রশিক্ষণের দায়ে কুরআন শিক্ষিকাদের গ্রেফতার করেছে সেদেশের পুলিশ!

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন শিক্ষিকারা নিজেদের বাসগৃহে শিশুদের কুরআন প্রশিক্ষণ দিচ্ছিল এবং এর দায়ে সেদেশের পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে!
এদিকে উজবেকের জাতীয় টেলিভিশন চ্যানেল ঘোষণা দিয়েছে তাদেরকে উগ্রবাদীর দায়ে গ্রেফতার করা হয়েছে।
টেলিভিশন চ্যানেল আরও প্রচার করা হয়েছে, গ্রেফতারকৃত নারীদের মধ্যে একজনের স্বামী হিযবুত তাহরীরের সদস্য।
উজবেকিস্তানের সরকারী ডানপন্থী গ্রুপ ‘ইসলামী চরমপন্থির মোকাবিলা’ এবং ধর্মীয় স্বাধীনতা দমন করার জন্য কঠোর সমালোচনা করেছে।
নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ, ২০১২ সালে উজবেকিস্তানে মুসলমানদের গ্রেফতার ও নির্যাতনের জন্য তীব্র সমালোচনা করেছে।
চলতি বছরে উজবেকি সরকার ধর্মীয় পোশাক বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এ আইন যদি কেউ অমান্য করে তাহলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে।
2615125

captcha