IQNA

অস্ট্রিয়ায় হিজাবধারীদের উপর হামলা বৃদ্ধি

4:10 - December 13, 2014
সংবাদ: 2617832
আন্তর্জাতিক বিভাগ : অস্ট্রিয়ায় মুসলিম হিজাবধারী এক বৃদ্ধার উপর আক্রমন করে তাকে গালি-গালাজ ও মারধর করেছে এক অস্ট্রিয়।


The Local এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, ৬০ বছর বয়স্ক ও মুসলিম বৃদ্ধার উপর আক্রমনের পর মধ্যবয়স্ক ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে অস্ট্রিয়া পুলিশ। হামলায় কোমরের হাড় ভেঙ্গে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ঐ বৃদ্ধা। ইতিপূর্বেও অস্ট্রিয়ায় বহুবার ইসলামভীতি প্রসারকারীদের হামলার শিকার হয়েছে মুসলিম হিজাবধারীরা। উল্লেখ্য, অস্ট্রিয়ার মুসলমানদের মোট জনসংখ্যার ৮০ লাখ লোক মুসলমান। রাজধানী ভিয়েনাতে খ্রিষ্টান ধর্মের পর ইসলাম ধর্ম দ্বিতীয় বৃহত ধর্ম হিসেবে বিবেচিত।#2617579

captcha