IQNA

আফগানিস্তানে ‘ইসলামের দৃষ্টিতে নারী’ গ্রন্থ প্রকাশ

23:50 - December 16, 2014
সংবাদ: 2620256
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ‘ইসলামের দৃষ্টিতে নারী’ নামক গ্রন্থ প্রিন্ট ও প্রকাশ হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত গ্রন্থটি আফগানিস্তানের ‘ভিন্ন চেহারা, ভিন্ন জীবন’ নামক ইনস্টিটিউটের সহযোগিতায় ১০০০ কপি প্রিন্ট করা হয়েছে।
৮২ পৃষ্ঠা বিশিষ্ট এ গ্রন্থটি আফগানিস্তানে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে প্রিন্ট হয়েছে এবং আগ্রহী ব্যক্তিদের হাতে হস্তান্তর করা হয়েছে।
‘ইসলামের দৃষ্টিতে নারী’ গ্রন্থে জীবনী ও পরিবার গঠনের উদ্দেশ্য, আর্থিক ক্ষেত্রে নারীর অধিকার, নারীদের কর্ম ও অধিকার, ইসলামে নারীর তুলনা এবং মানবাধিকার সহ অন্যান্য বিষয়বস্তু তুলে ধরা হয়েছে।
2618520

captcha