
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নয়া দিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ ভাবে চেহলুম পালন হয়েছে।
এ শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে একজন বলেছেন: অবশ্যই সকলের জানা উচিত যে বিশ্ব ও ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমাম হুসাইন (আ.) তাঁর নানর দ্বীন ও মানবতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
অন্য এক অংশগ্রহণকারী বলেছেন: ইমাম হুসাইন (আ.) ইসলাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠান করার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চেহলুমের অনুষ্ঠান ইরাক, ইরান, লেবানন, পাকিস্তান, সিরিয়া ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে।
বলাবাহুল্য, আরবাইন উপলক্ষে ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মাজার প্রাঙ্গণে গত শনিবার (১৩ই ডিসেম্বর) বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কয়েক কোটি যায়েরগণ উপস্থিত হয়েছেন।
2618758