IQNA

কারবালায় ৭ম কুরআনিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান

23:59 - December 23, 2014
সংবাদ: 2625171
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মাযার প্রাঙ্গণে ‘খাতামুল আম্বিয়া’ হলে ২০শে ডিসেম্বর ৭ম কুরআনের সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকি শিয়া এনডাউমেন্ট অফিস এবং বাগদাদের কুরআনিক বিজ্ঞান ন্যাশনার সেন্টারের পক্ষ থেকে ইমাম হুসাইন (আ.)এর মাযারে প্রতি বছর এ কুরআনিক সপ্তাহ অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের ইমাম হুসাইন (আ.)এর মাযার কমিটির প্রধান শেখ আব্দুল মাহদী আল কারবালায়ী, ইমাম হুসাইন (আ.)এর মাযার কমিটির প্রধানের উপদেষ্টা সৈয়দ আফজাল আল শামী, ইরাকি শিয়া এনডাউমেন্ট অফিসের প্রধান সৈয়দ সালেহ আল হায়দারী, বাগদাদের কুরআনিক বিজ্ঞান ন্যশনার সেন্টারের প্রধান আদেল আল কানানী এবং ইরাকের বিশিষ্ট ওলামা, চিন্তাবিদ, ধর্মীয় মাদ্রাসার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


ইরাকের বিশিষ্ট ক্বারি শেখ রাফিয় আল আমরী বলেন: কুরআন হেফজ, তেলাওয়াত ও তাফসিরের প্রতিযোগিতা সহ অন্যান্য কুরআনিক বিষয় সমূহ ‘কুরআনিক সপ্তাহ’ নামক এ প্রোগ্রামে বাস্তবায়ন করা হবে এবং উক্ত প্রতিযোগিতায় ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে হাফেজ ও ক্বারিগণ উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন: তাফসির প্রতিযোগিতায় প্রত্যেক প্রদেশের এক জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং হাফেজ বিভাগে অংশগ্রহণ করার জন্য প্রধান শর্ত হচ্ছে অংশগ্রহণকারীকে অবশ্যই সম্পূর্ণ কুরআনের হাফেজ হতে হবে।
শেখ রাফিয় আল আমরী বলেন: এ প্রতিযোগিতা ২৩শে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।


ইমাম হুসাইন (আ.)এর মাযারের গণ যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ জামাল শাহারেস্তানী বলেন: কুরআনিক সপ্তাহের উপান্তে কুরআনে আলোকে লিখিত প্রবন্ধের উপর প্রতিযোগিতা গ্রহণ করা হবে। এপর্যন্ত ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে কুরআনিক গবেষকগণ কুরআনে আলোকে লিখিত ২৫টি প্রবন্ধ জমা দিয়েছে।
2624791

captcha