IQNA

আলজেরিয়ায় ১৬তম জাতীয় কুরআনিক সপ্তাহ অনুষ্ঠিত

0:02 - December 26, 2014
সংবাদ: 2626739
আন্তর্জাতিক বিভাগ: হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আলজেরিয়ার ‘আভারণ’ প্রদেশে ২০১৫ সালের ২৩ থেকে ২৫শে জানুয়ারি ‘ইসলামে জীবনের মূল্য’ শিরোনামে ১৬তম জাতীয় কুরআনিক সপ্তাহ অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলজেরিয়ার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয় উক্ত সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান সকল দায়িত্বভার গ্রহণ করেছে। আলজেরিয়ার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয় ‘ইসলামে জীবনের মূল্য’ শিরোনামে ১৬তম জাতীয় কুরআনিক সপ্তাহ সম্পর্কে বলেছে: আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতাফলিফা’র তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের মধ্যে সম্মেলন, কুরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও  এ অনুষ্ঠানের মুল বিষয়বস্তু হচ্ছে ইসলামে জীবনের ব্যবস্থা।
আলজেরিয়ার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয় মুখপাত্র মুহাম্মাদ ঈসা বলেছেন: বেহেস্তে যাওয়া এবং জীবনে সফল হওয়ার জন্য পবিত্র কুরআনের অনেক আয়াতে ভাল কাজ করার নির্দেশ করা হয়েছে।
পবিত্র কুরআনে জীবন যাপনের বর্ণনা, গ্রিসে সাংস্কৃতিক জীবনের ব্যাখ্যা, ইব্রাহীমী ধর্মে জীবন যাপনের ব্যবস্থা এবং পাশ্চাত্যে সংস্কৃতি বসবাসের ধরণ এ অনুষ্ঠানের মূল বিষয় বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
2625336

captcha