
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আন্তর্জাতিক সম্মেলন পণ্যের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে থাইল্যান্ডের চুলালুংকুন বিশ্ববিদ্যালয়ের হালাল বিজ্ঞান কেন্দ্র, ইসলামী কাউন্সিল এবং হালাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে হালাল শিল্পের অধীনে নিয়োজিত ৫ হাজারের অধিক সক্রিয় কর্মী অংশগ্রহণ করবে। এ সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চ্যান ওচা বক্তৃতা পেশ করবেন।
দশটি দেশের অন্তর্ভুক্ত আসিয়ানের কোম্পানিতে ৬৫০ মিলিয়ন কর্মী কর্মরত রয়েছে এবং এর মধ্যে প্রায় ৪৬ শতাংশ কর্মী মুসলমান
ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার, লাওস ও থাইল্যান্ড এ দশটি দেশে আসিয়ানের সদস্য।
থাই সরকার নিজের সেবাকে ‘থাইল্যান্ডের হালাল ডায়মন্ড’ শিরোনামে উল্লেখ করেছেন এবং এক লাখ বিশ হাজার হালাল সেবা ও খাদ্যদ্রব্য উৎপাদনের দাবী করেছেন।
হালাল শিল্প আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন দক্ষিণ আফ্রিকা, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ডের বিভিন্ন প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করবে।
2625555