
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষক সেমিনার মালয়েশিয়ার ‘কুয়ালাটারাংঘানু’ শহরের সুলতান জয়নুল আবেদীন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উক্ত বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ২০১৫ সালের ১০ ও ১১ই অক্টোবরে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে ‘কুরআন, বিজ্ঞান ও প্রযুক্ত’, ‘কুরআন, রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক’, ‘কুরআন ও অর্থনৈতিক’, ‘কুরআন, সংস্কৃতি ও সভ্যতা’, ‘কুরআন, ফিকহ ও অধিকার’, ‘কুরআন, মতামত ও চিন্তা’, ‘কুরআন ও চিকিৎসা’, ‘কুরআন ও শিক্ষা’ বিষয়ে আলোচনা করা হবে।
উক্ত সেমিনারের পূর্ববর্তী সেশন ২০০৮ সালে ‘কুরআন এবং উন্নতচরিত্রের জাতি গঠন’, ২০১০ সালে ‘পাঠন বিজ্ঞান ও ইসলামী জ্ঞান উৎপাদন’ এবং ২০১২ সালে ‘ভিত্তি রূপান্তর ও বিবর্তন; কুরআন’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে।
এ সেমিনার অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মহোদয় ইংরেজি, আরবি অথবা বাহাসা ভাষায় কুরআনের আলোকে (সর্ব্বোচ্চ ৩০০ শব্দ) লিখিত নিজেদের প্রবন্ধ ২০১৫ সালের ১০ম আগস্টের মধ্যে উক্ত সেমিনারের সচিবলায়ে প্রেরণ করতে পারেন।
2642445