IQNA

শিক্ষার্থীদের জন্য পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

23:49 - January 01, 2015
সংবাদ: 2666259
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে মিলাদ টাওয়ারে শিক্ষার্থীদের জন্য পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বর্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ইরানের প্রেসিডেন্ট এবং কুরআনিক কর্মকর্তাগণের উপস্থিতে ১ম জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে শুরু হয়েছে এবং অতঃপর শিক্ষার্থীদের জন্য ৪র্থ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানের অধিকারী মাজিদ ফেকহী পবিত্র কুরআন তেলাওয়াত করেন।
রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান এবং SID বিশ্ববিদ্যালয়ের প্রধান হামিদ রেজা তাইয়্যেবী মূল্যবান বক্তৃতা পেশ করেন। অতঃপর গত চার প্রতিযোগিতার ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।
এছাড়াও তেহরানের মেয়র মুহাম্মাদ বাকের কলিবাফ’ও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা পেশ করেছেন। এরপর ISESCO মহাসচিব বার্তা পাঠ করা হয়।
বলাবাহুল্য, শিক্ষার্থীদের জন্য পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে রবিবার তথা ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তেহরানের মিলাদ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে বিশ্বের ৪৭টি দেশ থেকে ৬৬ জন প্রতিযোগী উপস্থিত হয়েছে।
2658863

captcha