
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং কুরআনিক কর্মকর্তাগণের উপস্থিতে ১ম জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ড. হাসান রুহানি উপস্থিতি অতি লক্ষণীয় ছিল। কারণ এর পূর্বে (বিগত চার বার) শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনই অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন না।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তেহরানের মিলাদ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে বিশ্বের ৪৭টি দেশ থেকে ৬৬ জন প্রতিযোগী উপস্থিত হয়েছে। উক্ত প্রতিযোগিতা প্রতি দুই বছরে একবার করে অনুষ্ঠিত হয়।
2657645