IQNA

আসন্ন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আর্মেনিয়ায় কুরআন হেফজ প্রতিযোগিতা

22:42 - January 02, 2015
সংবাদ: 2669414
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আর্মেনিয়ায় রাজধানী ইয়েরেভানের জামে মসজিদে ৮ম জানুয়ারিতে কুরআন ‘আস-সাফ’ সুরা হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন প্রতিযোগিতা আর্মেনিয়ায় অবস্থিত ইরানের ইসলামী এসোসিয়েশনের পক্ষ থেকে ইয়েরেভানের কাবুদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতার স্থান হিসেবে ইয়েরেভানের কাবুদ জামে মসজিদের দারুল কুরআন নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সময় বিকাল ৪টায় প্রতিযোগিতা শুরু হবে।
উক্ত প্রতিযোগিতার প্রচার পত্রে কুরআনের সাঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধি করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানে সর্ব্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খোমেনেয়ী’র বানী উল্লেখ করা হয়েছে। এ বানীতে এসেছে, কুরআনের সাথে ঘনিষ্ঠতা এবং পরিচিতি হওয়ার ফলে আমরা মহান আল্লাহর নিকটবর্তী হয়। সকল কুরআনিক বৈঠক, কুরআনের কোর্স এবং কুরআনের প্রতিযোগিতা মহান আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য প্রাথমিক স্তর। তবে প্রাথমিক স্তর গুলো অবশ্যই জরুরি। আমি আবারও প্রিয় যুবকদের সুপারিশ করব যে, তোমরা কুরআনের সাথে ঘনিষ্ঠতা হও এবং কুরআনিক বৈঠকে অংশগ্রহণ কর।
2659980

captcha