
বার্তা সংস্থা ইকনা’র সাথে এক সাক্ষাতকারে ইরাকি প্রতিনিধি আব্দুল আলী মুহাম্মাদ কাসেম আল সাদেকী ‘পবিত্র কুরআন; ভালবাসার অগ্রদূত, মানবিক মর্যাদা ও ঐক্যের প্রতীক’ শ্লোগানে মাধ্যমে বলেছেন: এ শ্লোগানটি উক্ত প্রতিযোগিতাকে মূল্যবান করেছে। প্রতিযোগিতার বিভিন্ন অংশে ‘পবিত্র কুরআন; ভালবাসার অগ্রদূত, মানবিক মর্যাদা ও ঐক্যের প্রতীক’ শ্লোগানটি ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেছেন: পবিত্র কুরআন ইসলাম ধর্মে সকল মাজহাবের জন্য ঐক্যে প্রতীক এবং «لا إله إلّا الله»، «محمد رسول الله»، (লা-ইলাহা ইল্লাল লাহ এবং মুহাম্মাদুর রাসুলুল্লাহ) শ্লোগান, পবিত্র কুরআন শরিফ, পবিত্র মক্কা শরিফ সহ সকল সম্পর্কিত ধর্মীয় বিষয় সমূহ মুসলিম উম্মাহর জন্য ঐক্য অন্যতম কারণ।
তিনি সর্বশেষে এ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকল প্রতিযোগীর কুরআন তেলাওয়াতের মান অনেক ভাল বলে অভিহিত করেছেন এবং এ প্রতিযোগিতা সহযোগিতা করার জন্য ইরাকের কুরআন সোসাইটির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন।
2670564