
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত বর্ণাঢ্য র্যা লি ‘মিয়ানে মুহাম্মাদ ইসমাইলি’ নামক মসজিদে মিলাদ মাহফিল ও উৎসব অনুষ্ঠানের শেষে শহরে শিয়া ও আহলে সুন্নতের ওলামাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের ‘খাদেমুল মুসলেমিন’ এর পক্ষ থেকে উক্ত উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উৎসব মাহফিলে কোয়েটা শহরের শিয়া ওলামা এবং খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ হাশেম মুসাভী উপস্থিত ছিলেন। আহলে সুন্নতের ওলামা ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেছেন: সকল মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে হযরত মুহাম্মাদ (সা.)এর প্রতি ভালোবাসা এবং যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তারা সকলেই ইসলামের শত্রু।
উক্ত মহফিলে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ হাশেম মুসাভী বলেন: ‘যার শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তারা না শিয়া, না সুন্নি। বরং তারা ইসলামের শত্রুদের দালাল।
2677759