IQNA

কাশ্মীরে পালিত হল ইসলামী ঐক্য সপ্তাহ

23:23 - January 07, 2015
সংবাদ: 2684311
আন্তর্জাতিক বিভাগ: হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতের সহস্রাধিক রাসুল প্রিয় জনতা ইসলামী ঐক্য সপ্তাহ পালন করেছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী ঐক্য সপ্তাহ পালন করে থাকে।
আহলে সুন্নতের মতানুশরে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম দিন ১২ই রবিউল আওয়াল এবং শিয়াদের মতানুশরে ১৭ই রবিউল আওয়াল। আর এ এক সপ্তাহ ব্যবধানকে ইমাম খোমেনী (রহ.) ইসলামী ঐক্য সপ্তাহ নামকরণ করেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী ঐক্য সপ্তাহ পালন হয়।
এ এক সপ্তাহ ব্যাপী বিশ্বের বিভিন্ন দেশে র্যা লি ও সমাবেশ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয় এবং এ সকল অনুষ্ঠানের মাধ্যমে হযরত মুহাম্মাদ (সা.)এর শিক্ষাকে সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো হয়।
কাশ্মীরে ইসলামী ঐক্য সপ্তাহ ৫ই জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। প্রচণ্ড শীত থাকা সত্ত্বেও এ অনুষ্ঠানে বহু মুসলমানেরা উপস্থিত হয়েছেন। এ অনুষ্ঠানে ইসলামী ওলামাগণ বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেছেন এবং সন্ত্রাসী গ্রুপ তথা আইএসআইএল, আল কায়েদা ও তালেবানের সকল কার্যক্রমকে নিন্দা জানিয়েছেন এবং তাদেরকে ইসলামের শত্রু হিসেবে গণ্য করেছেন।
2677761

captcha