
বার্তা সংস্থা ইকনা: লেবাননের ইসলামি প্রতিরোধ হিজবুল্লাহ’র গত ১৮ই জানুয়ারিতে এক বিবৃতিতে বলেছে: হিজবুল্লাহর মুজাহিদিন বাহিনীর একটি গ্রুপ কুনেইত্রা শহরের কাছে আমাল খামার এলাকা পরিদর্শন করার সময় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শিকার হয়।
হিজবুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেছে: এ হামলার ফলে মুজাহিদিন বাহিনীর বেশ কয়েক জন সদস্য শহিদ হয়েছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ হিজবুল্লাহর প্রতিবেদন অনুযায়ী, শহীদদের নাম ঘোষণা করা হল:
১। শহীদ কমান্ডার মোহাম্মদ আহমদ ঈসা (আবু ঈসা)
১৯৭২ সালে লেবাননের সালিম আবাদে জন্মগ্রহণ করেন। তিন বিবাহিত এবং তার ৪ সন্তান রয়েছ।
২। শহীদ জিহাদ ইমাদ মুহনিয়া (জাওয়াদ)
১৯৮৯ সালে লেবাননের তিরদোবা’য় জন্ম গ্রহণ করেন। তিনি অবিবাহিত।
৩। শহীদ আব্বাস ইব্রাহীম হেজাজী (সায়্যেদ আব্বাস)
১৯৭৯ সালে লেবাননের আল গাজিয়া’য় জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং তার ৪ সন্তান রয়েছে।
৪। শহীদ মুহাম্মাদ আলী হাসান আবুল হাসান (কাযেম)
১৯৮৫ সালে লেবাননের এয়িনকান’য় জন্মগ্রহণ করেন। তিনি অবিবাহিত।
৫। শহীদ গাজী আলী জ্বাভী (দানিয়াল)
১৯৮৮ সালে লেবাননের আল খাইয়ামে জন্ম গ্রহণ করেন। তিনি বিবাহিত এবং তার ১ সন্তান রয়েছে।
৬। শহীদ আলী হাসান ইব্রাহীম (ইহাব)
১৯৯৩ সালে লেবাননের ইহমারুল শিকাফে জন্ম গ্রহণ করেন। তিনি অবিবাহিত।
2726912