
বার্তা সংস্থা ইকনা: উক্ত অর্গানাইজেশন জানিয়েছে: ইসরায়েলদের পাশবিক হামলার ফলে ফিলিস্তিনির প্রায় ৫০০ শিশু নিহত এবং সহস্রাধিক শিশু আহত ও অনেক শিশুই বাস্তুচ্যুত হয়েছে। আর এ জন্য ২০১৪ সাল ফিলিস্তিনি শিশুদের জন্য একটি ভয়াবহ বছর হিসেবে পরিগণিত হয়েছে।
ইসরাইলিরা একদিকে ফিলিস্তিনিদের ওপর পাশবিক হামলা চালায় এবং অন্যদিকে বলে ফিলিস্তিনি জনগণেরা সেদেশের শিশুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে!
ইন্টারন্যাশনাল প্রোটেকশন অফ চাইল্ড অর্গানাইজেশন জানিয়েছে: ইসরায়েলি সামরিক বাহিনী ১৬ বছরের এক শিশুকে গ্রেফতার করে পাঁচ দিন আটকে রাখে এবং তাকে ধর্ষণ করে। অতঃপর তাকে গাজার বিভিন্ন সুড়ঙ্গ অনুসন্ধানের কাজে নিয়োজিত করে।
উক্ত সংস্থা জানিয়েছে: প্রতি বছর ইসরায়িলি সামরিক বাহিনী সহস্রাধিক ফিলিস্তিনি শিশুদের গ্রেফতার করছে। তাদের গ্রেফতার করে শারীরিক এবং মানসিক সহিংসতা সৃষ্টি করছে।
এ সংস্থা আরও জানিয়েছে: ইসরাইলি সেনা কর্তৃক ২০১৪ সালে প্রতি মাসে গড়ে ১৯৭ ফিলিস্তিনি শিশু গ্রেফতার হয়েছে।
ইন্টারন্যাশনাল প্রোটেকশন অফ চাইল্ড অর্গানাইজেশন এ বিবৃতিতে উল্লেখ করেছে: বর্তমানে যুদ্ধ শিথিল থাকা সত্ত্বেও ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনি শিশুদের ওপর নিয়মিত শুলি বর্ষণ করছে। ইসরাইলি সৈন্যদের হামলায় ফিলিস্তিনি পশ্চিম তীরে ২০১৪ সালে ১১ জন শিশু নিহত হয়েছে।
2728087