
বার্তা সংস্থা ইকনা: ইসরাইলির আদালত এ মেয়েটিকে দু’মাসের জেল এবং ৬ হাজার সুকল (ইসরায়েলী টাকার নাম এবং এর পরিমাণ প্রায় ১৫০০ ডলার) জরিমানা করেছে।
এহরার দার রামুল্লাহ নামক বন্দীদের স্টাডি সেন্টার এবং মানবাধিকার সংস্থা জানিয়েছে: ফিলিস্তিনীর ২৮০ জন শিশু ইসরাইলিদের কারাগারে বন্দী রয়েছে এবং এসকল বন্দীদের মধ্যে মালেক আল খতিবকে সবচেয়ে কনিষ্ঠ বন্দি।
উক্ত সেন্টারের প্রধান ফুয়াদ খাফাশ বলেন: দখলদার ইসরাইলিরা দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে তাদের ওপর মানবিক ও শারীরিক অত্যাচার করে আসছে।
তিনি আরও বলেন: ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর রামাল্লায় শহরের একটি স্কুল থেকে মালেক আল খতিব বাসায় ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়।
মেয়েটির পিতা জানিয়েছেন: ইসরাইলি আদালত মালেক আল খতিবকে পাথর নিক্ষেপ, পশ্চিম তীরের প্রধান সড়ক অবরোধ এবং ছুরি রাখার অভিযোগে অভিযুক্ত করেছে।
আলী আল খতিব বলেছেন: দখলদার ইসরাইলিরা তার কন্যাকে হাতে ও পায়ে বেড়ী পরিয়ে আদালতে উপস্থিত করেছে।
তিনি আরও বলেন: যখন বিচারক রায় ঘোষণা করছিল তখন আমার মেয়ে ঠান্ডায় কাঁপছিল এবং তার দু’চোখের অশ্রু মুছছিল।
আলী আল খতিব বলেন: দখলদার ইসরাইলি বিভিন্ন অপরাধের বাহানায় ফিলিস্তিনি শিশুদের গ্রেফতার করে।
বলাবাহুল্য, বর্তমানে দখলদার ইসরাইলিদের কারাগারে ৭ হাজারের অধিক ফিলিস্তিনি বন্দি রয়েছে।
2765520