
Atlasinfo.fr ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : একই ধরনের কর্মসূচী লিসবনের রাতো এবং সান্তো এ্যান্থোনিতেও গীর্জায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লিসবনের খ্রিষ্টান সোসাইটির প্রধান ‘জোসে ওলমান’ জানিয়েছেন : যে সকল যৌথ বিষয় এ তিনটি ধর্মকে পরস্পরের কাছে নিয়ে আসে সেগুলোর সংখ্যা তাদেরকে পৃথককারী বিষয়গুলো অপেক্ষা বেশী।
এ অনুষ্ঠানে ক্যাথোলিক পাদ্রীও উপস্থিত ছিলেন, তিনি বলেন : এ তিনটি দিনের অনুসারীদের শান্তি কামনায় এ দোয়ার কর্মসূচী আয়োজিত হয়েছে।
উল্লেখ্য, প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর অনুষ্ঠিত এ কর্মসূচীতে হিন্দু সোসাইটিরও অংশগ্রহণ করার কথা রয়েছে।