IQNA

আজ ইমাম খোমেনীর (রহ.) মাজার যিয়ারত করেছেন আলী খামেনায়ী

10:41 - January 28, 2015
সংবাদ: 2772447
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী” আজ ২৮শে জানুয়ারি ইরানের রাজধানী তেহরানে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (রহ.) মাজার যিয়ারত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: প্রভাতের দশক উপলক্ষে মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী” আজ সকালে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (রহ.) মাজার যিয়ারত করেছেন এবং ফাতিহা পাঠ করে ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা স্মরণ করেছেন।
এছাড়া, মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী” সপ্তম তিরের (ফার্সির চতুর্থতম মাসের নাম) শহীদ এবং বেহেস্তে জাহরা নামক কবরস্থানে যিয়ারত করেছেন।
2772404

captcha