
বার্তা সংস্থা ইকনা: আমেরিকায় তুরস্কের তায়েফ যুব প্রশিক্ষণ বিষয়ক আঞ্জুমান জানিয়েছে: পশ্চিমার বিভিন্ন মিডিয়া ইসলাম ধর্ম এবং মুসলমানদেরকে চেহারা খারাপ করার চেষ্টা করছে। আর এর প্রতিবাদে উক্ত আঞ্জুমানের সক্রিয় সদস্যরা নিউ ইয়র্কের জনাকীর্ণ টাইমস স্কয়ারে ভিন্ন প্রক্রিয়ায় হযরত মুহাম্মাদ (সা.)এর পরিচিতি তুলে ধরেছে।
প্রতিবেদন অনুযায়ী, হযরত মুহাম্মাদ (সা.)এর ১৪৪৪তম পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের জনাকীর্ণ চাইমস স্কয়ারে জনসাধারণের মধ্যে মুসলিম যুবকরা ১৪৪৪টি গোলাপ ফুল বিতরণ করেছে।
উক্ত সংগঠনের সদস্যরা গোলাপ ফুলের সাথে সত্যিকারের ইসলাম, প্রকৃত মুসলমান ও কুরআনের আলোকে লিখিত লিফলেট বিতরণ করেছে।
তায়েফ যুব প্রশিক্ষণ বিষয়ক আঞ্জুমানের প্রধান আইহাম আজামকিক এ উদ্যোগকে মুসলিম উম্মাহর ঐক্য হিসেবে অবিহিত করেছে এবং এর উদ্দেশ্য সম্পর্কে বলেছেন: আমরা চাই সবাই সত্যিকারে ইসলাম এবং কুরআন সম্পর্কে জানুক।
তিনি বিশ্বের মুসলমান সম্পর্কে বলেন: আমরা চাই যে, বিশ্বের সকল মুসলিম ও অমুসলিমরা শান্তি, বন্ধুত্ব এবং ঐক্য ধর্ম ইসলাম সম্পর্কে জানুক।
2772459