
বার্তা সংস্থা ইকনা: ‘মসজিদের দরজা উন্মুক্তের দিন’ শিরোনামে উক্ত পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্রিটেন সমাজে মুসলিম ও অমুসলিম মধ্যে সম্পর্ক জোরদার এবং সকল শ্রেণীর মধ্যে ভ্রাতৃত্ব জোরদার করা। এ প্রোগ্রামের মাধ্যমে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন, অমুসলিমদের নিয়ে বৈঠক এবং ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
উক্ত কাউন্সিল জানিয়েছে: এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ব্রিটেনে সকল স্তরের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করা।
ব্রিটেনের ১৫টি মসজিদে এ সকল অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। অমুসলিমদের নিয়ে বৈঠক এবং ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব ছাড়াও কুরআন তেলাওয়াতের মজলিশ এবং কুরআন শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য ব্রিটেনে প্রায় ২০ লাখ মুসলমান বসবাস করছে। যা সে দেশের মোট জনগণের মধ্যে ৪ শতাংশ এবং এদিক থেকে পরিলক্ষিত করলে দেখা যায় ব্রিটেনে খৃষ্টানের পর মুসলমানের সংখ্যা অধিক।
2789272