IQNA

অমুসলিমদের জন্য খুলে দেওয়া হল ব্রিটেনের ২০টি মসজিদের দরজা

4:53 - February 03, 2015
সংবাদ: 2799560
আন্তর্জাতিক বিভাগ : গত রোববার (১ ফেব্রুয়ারি) অমুসলিমদের জন্য খুলে দেওয়া হল ব্রিটেনের ১০টি মসজিদের দরজা।


Rts.ch ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : অমুসলিম নাগরিকদেরকে নিশ্চিন্ত করার উদ্দেশ্যে ব্রিটেনের মুসলমানরা এ পদক্ষেপ গ্রহণ করেছে।

ব্রিটেনের মুসলিম পরিষদ (এমসিবি) গত রোববার এ কর্মসূচী বাস্তবায়ন করে।

ইসলাম ধর্ম গ্রহণকারী ইংরেজি শিক্ষক ‘নাবিল এ্যালেক্স রবিনস’ এ কর্মসূচীতে অংশগ্রহণ করে বলেছেন : সবকিছুই শান্তিপূর্ণ ও বন্ধুত্বসুলভ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তার সংযোজন : মুসলমানদের সম্পর্কে বহু অমুসলিমের অবগতি অতি অল্প। তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে অনাবগত না বলে, তাদের নিকট এ বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সচেষ্ট হতে হবে।# 2797277

captcha