
বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৩৬তম বিজয় বার্ষিকী এবং প্রভাতের দশক উপলক্ষে অস্ট্রেলিয়া (সিডনি),আজারবাইজান, ভারত (নতুন দিল্লি), লেবানন, উগান্ডা, ফিলিপাইন, পাকিস্তান এবং আলমাতিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মত ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৩৬তম বিজয় বার্ষিকী এবং প্রভাতের দশক উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত উৎসব অনুষ্ঠান নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বৈজ্ঞানিক এবং রাজনৈতিক দিক থেকে ইসলামী বিপ্লবের ব্যাখ্যা পর্যালোচনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত এবং ইরানী জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়েছে। অতঃপর ভারতে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার আনসারী বিপ্লবের পূর্বে এবং পরের ইতিহাস সম্পর্কে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
এ উৎসব অনুষ্ঠানের উপান্তে ইরানের ইসলামী বিপ্লবের আলোকে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপস্থিত দর্শকমণ্ডলী এ প্রদর্শনীকে ব্যাপক স্বাগত জানায়।
এছাড়াও পাকিস্তানের করাচীতে অবস্থিত ইরানের কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে ইসলামী বিপ্লবের মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয়েছে এবং পরবর্তীতে ইরানী জাতীয় সংগীত পরিবেশন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
2830380