IQNA

লিবিয়ায় আইএসআইএলের পাশবিক কার্যক্রমকে নিন্দা জানালো তুরস্ক

9:54 - February 18, 2015
সংবাদ: 2865082
আন্তর্জাতিক বিভাগ: লিবিয়ায় আইএসআইএলের সন্ত্রাসীরা মিশরের অধিবাসীদের নৃশংস ভাবে হত্যা করছে। আর এ হত্যার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা ইকনা: তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে: এ পরিবর্তন আবারও সংলাপের জন্য জরুরী হয়ে দাঁড়িয়েছে এবং ভ্রাতৃত্ব দেশ লিবিয়ার সাথে জাতীয় সমঝোতার প্রতি গুরুত্বারোপ করে।
এছাড়াও এ বানীতে উল্লেখ করেছে: লিবিয়ার জনগণ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, স্থিতিশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালক করে জাতীয় সমঝোতার মাধ্যমে একটি জাতীয় ঐক্যে সরকার গঠন করে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেবে।
সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা লিবিয়ায়, মিশরের ২১ জন বন্দীকে নৃশংস ভাবে হত্যা করার দৃশ্য প্রকাশ করেছে।
মিশরের ‘আল মানিয়া’ প্রদেশের ২১ জন কর্মীকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা অপহরণ করে। এ সকল কর্মীরা ভবন নির্মাণ কাজে নিয়োজিত ছিল।
2860620

captcha