IQNA

অস্ট্রেলিয়ার মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা

10:27 - February 18, 2015
সংবাদ: 2865127
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রেলিয়ার পোর্ট শহরে একটি মসজিদে ইসলাম বিদ্বেষীরা বিগত ৬ সপ্তাহে ৪বার হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পোর্ট শহরের মসজিদের ইমাম বোরহান মুহতার এ ব্যাপারে বলেন: ইসলাম বিদ্বেষীদের এ হামলার ফলে বোঝা যাচ্ছে যে, তারা মুসলমানদেরকে প্রত্যাখ্যান করতে চাচ্ছে এবং সন্দেহের দৃষ্টি দেখছে।
তিনি বলেন: অস্ট্রেলিয়ার প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে মুসলমানেরা বসবাস করছে। আমরা এখানেই থাকব এবং নিজেদের ইতিবাচক ভূমিকা পালন করব।
বোরহান বলেন: সমাজের অন্যান্য সদস্যের মত মুসলমানদেরও নিরাপত্তার অধিকার রয়েছে। এ হামলা ইসলামী মূল্যবোধ এবং অস্ট্রেলিয়ানদের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
এদিকে অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে মসজিদের ইমাম বোরহান বলেন, এ পর্যন্ত কোন খবরই তারা জানায়নি।
প্রায় দুই শতাব্দী যাবত মুসলমানেরা অস্ট্রেলিয়ায় বসবাস করছে। সেদেশে মোট ২ কোটি জনগণের মধ্যে প্রায় ২ শতাংশ জনগণ মুসলমান।
2860770

captcha