IQNA

মরক্কোয় ‘ইসলামি বিনিয়োগ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

19:46 - February 20, 2015
সংবাদ: 2873696
আন্তর্জাতিক বিভাগ : ‘ইসলামি বিনিয়োগ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন মরক্কোর রাজধানী কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।


জাদিদ প্রেসে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইসলামি অর্থনীতি ও বিনিয়োগ বিষয়ে বিভিন্ন দেশের স্পেশালিস্টরা –যাদের মাঝে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহাথির মুহাম্মাদও রয়েছেন- এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

‘আমানি’ সংস্থার উদ্যোগে এবং মরক্কোতে ইসলামি বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ের উপর পর্যালোচনা ও মতবিনিময়ের উদ্দেশ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বলাবাহুল্য, মরক্কোতে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার আইন চলতি মাসের শুরু থেকে বাস্তবায়িত হচ্ছে এবং মরক্কোর সেন্ট্রাল ব্যাংক প্রধান আব্দুল লাতিফ জাওয়াহেরি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ইসলামি ব্যাংক এবং ফিনানশিয়াল ইসলামিক ইনস্টিটিউশন প্রতিষ্ঠার কার্যক্রম চলতি ও আগামি মাসগুলোতে শুরু হবে। 2865235

captcha