
Risisng Kashmir ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : শত শত ইসলামি সঙ্গিতসহ কুরআন ভিত্তিক বিভিন্ন অডিও এ ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে।
যুবকদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে, মহান আল্লাহ প্রতি তাদের অন্তরকে আকৃষ্ট করতে এবং ইসলামের বাণীকে তাদের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘নাজম নাশিদ’ নামক এ ওয়েব সাইট চালু করা হয়েছে।
এদিকে এ ওয়েব সাইটটিকে সমর্থন জানিয়েছেন কাশ্মিরের আলেম-ওলামা।
ইউজাররা বিনামূল্যে এ ওয়েব সাইট থেকে বিভিন্ন ইসলামি সঙ্গিত ডাউনলোড করতে পারবে। আল্লাহ ও মহানবি (স.) এর প্রতি ভালবাসাসহ বিভিন্ন ইসলামি বিষয়ে শত শত সঙ্গিত এতে স্থান পেয়েছে।
উল্লেখ্য, এ ওয়েব সাইটের পরিচালনা পরিষদ অচিরেই প্রথমবারের মত আন্তর্জাতিক তাওয়াশি ও ইসলামি সঙ্গিত প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।#2894851