IQNA

ফ্রান্সে মুসলমানদের সাঙ্গে সংলাপের আলোকে বৈঠক

23:14 - February 27, 2015
সংবাদ: 2906467
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের সরকার সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা এবং যোগাযোগ বৃদ্ধির জন্য মুসলমানদের সাঙ্গে সংলাপের আলোকে বিশেষ বৈঠকের ব্যবস্থা করেছে।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ‘বার্নার্ড ক্যাজন্যুভ জানিয়েছেন: আমরা চাই এ সম্মেলন ফ্রান্সের অধিক মুসলিম প্রতিনিধির উপস্থিতে অনুষ্ঠিত হক।
তিনি বলেন: এ সম্মেলনে মুসলমানদের প্রতিনিধিরা বিদ্যমান সমস্যার সমাধানের ব্যাপারে পর্যালোচনা করুক।
অপর দিকে, ফ্রান্স সরকার সেদেশের বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ সহ এক হাজার ইসলামিক প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
এছাড়াও ফ্রান্সের সরকার ইসলাম বিদ্বেষীদের হামলার হাত থেকে ইসলামিক প্রতিষ্ঠান সমূহ রক্ষা করার জন্য অতি শীঘ্রই ক্যামেরা ইন্সটল করার পরিকল্পনা গ্রহণ করেছেন।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সে মুসলমানের সংখ্যা অধিক এবং চার্লি এবদোয় সন্ত্রাসী হামলার পর এদেশে ইসলাম বিদ্বেষীদের হামলার সংখ্যা অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
2902301

captcha