
On Islam ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ্যানিমেশনটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এতে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের অন্যতম, ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং মহানবি (স.) এর বিশিষ্ট সাহাবি হযরত বিলাল (রা.) এর জীবনী ফুটিয়ে তোলা হয়েছে।
এ্যানিমেশনে বিলাল নামক নিগ্রো যুবকের জীবনী তুলে ধরা হয়েছে। যে শৈশবে বোনকে সাথে নিয়ে বাড়ী থেকে অনেক দূরের কোন ভূখণ্ডে এসে পৌঁছায়; যেখানে অন্যায়, অত্যাচার ও অনাচারে পূর্ণ।
এ্যানিমেশটি ইংরেজী ভাষায় ডাবিং করা হয়েছে যাতে ইংরেজী ভাষাভাষিরাও হযরত বিলাল (রা.) জীবনী সম্পর্কে পরিচিত হতে পারেন। যিনি ছিলেন একজন কালো কৃতদাস এবং মহানবি (স.) এর সময়ে সৌদি আরবে ইসলাম ধর্ম গ্রহণ করে মহানবি (স.) এর ঘনিষ্ট সাহাবিদের অন্তর্ভুক্ত হয়ে যান।
উল্লেখ্য, এ্যানিমেশন নির্মাতাদের ঘোষণার ভিত্তিতে ২০১৫ সালের শেষের তিন মাসের যে কোন সময়ে এর প্রদর্শন শুরু হবে।