
‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ঘটে যাওয়া চার্লি এবদো এবং কোপেনহেগেন ঘটনার পর জার্মানের সাদিকী আল মাসালী নামের এক দন্ত চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছে আলোচনার মাধ্যমে ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করবেন।
সিরিয়ার বংশোদ্ভূত সাদিকী আল মাসালী বর্তমানে জার্মানে পশ্চিমাঞ্চলের ‘ব্রানশুয়িগ’ শহরে বসবাস করেন। তিনি জানেন যে, ইসলাম ধর্ম সম্পর্কে অনেক অমুসলিম নাগরিকের প্রশ্ন রয়েছে। এর মধ্যে অনেকেই নিজেদের প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পান না।
তিনি সিদ্ধান্ত নিয়েছেন, নিজেকে অন্যদের কাজে নিয়োজিত রাখবেন এবং যখন চিকিৎসকের নিকট ‘আমি মুসলমান, আমার নিকট কি জানতে চাও?’ ব্যানার হাতে থাকবে, তখন ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করবেন।
তিনি সিদ্ধান্ত নিয়েছেন, প্রতি দু’সপ্তাহে এক দিন সকালে নিজেকে এ কাজে নিয়োজিত রাখবেন এবং তার প্রথম কর্মসূচীতে ডেনমার্কের অধিবাসী তার স্ত্রী এবং তার ১৭ বছরের কন্যা সাথে ছিলেন।
ডাক্তারের কন্যা জার্মানের ‘wtf’ রেডিওতে বলেছেন: এ উদ্যোগের মূল উদ্দেশ্য মুসলমানদের সম্পর্কে বিভিন্ন কুসংস্কার দুর করা এবং ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলমানদের সাথে আলোচনা করা।
ডেনমার্কের বংশোদ্ভূত ডাক্তার স্ত্রী কামিলা তার ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে বলেন: আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর অমুসলিমরা অতি আশ্চর্য হয়েছে। তারা আমাকে জিজ্ঞাসা করে, ডেনমার্কেও কি মুসলমান রয়েছে?
2920123