IQNA

আলে খলিফার ভাড়াটে বাহিনী কর্তৃক পবিত্র কুরআন অবমাননা

17:57 - March 13, 2015
সংবাদ: 2974572
আন্তর্জাতিক বিভাগ : কেন্দ্রিয় কারাগারের রাজনৈতিক কয়েদী বিভাগে হামলা চালিয়ে পবিত্র কুরআনের অবমাননা করেছে বাহরাইনের স্বৈরাচারী আল-খলিফার ভাড়াটে সৈন্যরা।


মিরআতুল বাহরাইন ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : গত মঙ্গলবার আলে খলিফার ভাড়াটে বাহিনী বাহরাইনের কেন্দ্রিয় কারাগারের রাজনৈতিক কয়েদী বিভাগে হামলা চালিয়েছে। এ সময় তারা কয়েদীদেরকে অমানবিকভাবে মারধর করে তাদের কুরআন শরিফ ও সিজদাগাহগুলোকে শৌঁচাগারে নিক্ষেপ করেছে।

কয়েদিরা, বাহরাইনের স্বৈরাচারী সরকারের ভাড়াটে সৈন্যদের এমন অবমাননাকর পদক্ষেপের প্রতিবাদ জানালে সৈন্য ও কয়েদীদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কয়েদীদেরকে অমানবিকভাবে প্রহার করে তাদের কাউকে কাউকে ইন্ডিভিজ্যুয়াল সেলে প্রেরণ করা হয়।

এদিকে, পরিবারের সাথে কয়েদীদের সাক্ষাত নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বেশকিছু কয়েদি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আর এ কারণেই উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছে যে, কয়েক মাস আগেও এক ঘটনায় বেশ কয়েকজন কয়েদী প্রাণ হারিয়েছিলেন।

উল্লেখ্য, ভাড়াটে সৈন্যদের উপর্যপুরি হামলা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে কয়েদিরা।



2973507

captcha