
IINA –এর উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : ইসলামি সমন্বয় সংস্থার মহাসচিব ইয়াদ আমিন মাদানি উগান্ডার প্রেসিডেন্ট ‘ইউরি কাগুটা মুসুনি’র সাথে সাক্ষাত করে আগামি কয়েক সপ্তাহের মধ্যে জরুরি এ বৈঠক আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।
সাক্ষাতে ইয়াদ আমিন মাদানি ঐ বৈঠকের নির্দিষ্ট দিন ও তারিখ উল্লেখ করেননি।
তিনি চলতি বছরের অক্টোবর মাসে Comstech-এর (Standing Committee on Scientific and Technological Cooperation) বৈঠকে –যা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে- অংশগ্রহণের জন্য উগান্ডার প্রেসিডেন্টের প্রতি আহবান জানান।
এ সময় তিনি ইসলামি সমন্বয় সংস্থার বিভিন্ন তত্পরতা ও কর্মসূচীর উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন।
উল্লেখ্য, ইসলামি সমন্বয় সংস্থার মহাসচিব অফিসিয়াল এ সাক্ষাতের অবকাশে উগান্ডার রাজধানী কাম্পালা’র ইসলামি বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা বিষয়ক অনুষদ পরিদর্শন করেন। অনুষদটি ইসলামি সমন্বয় সংস্থার সাথে সম্পৃক্ত। অনুষদের কর্মকর্তাদের সাথে সাক্ষাত ও মতবিনিময়ও করেন তিনি।# 2979816