IQNA

আবু বকর আল বাগদাদী’র দাবি;

হযরত মুহাম্মাদ (সা.)এর নির্দেশে আইএসআইএল মসুল ত্যাগ করছে/ নারীদের পোশাক পরে পলায়ন

23:29 - March 15, 2015
সংবাদ: 2989482
আন্তর্জাতিক বিভাগ: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদী দাবী করেছে, হযরত মুহাম্মাদ (সা.)কে তিনি স্বপ্নে দেখেছেন এবং তাকে মসুল শহর ত্যাগ করার কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদী তার নিকটবর্তীদের বলেছে, হযরত মুহাম্মাদ (সা.) তার স্বপ্নে এসেছেন এবং আল বাগদাদীকে মসুল শহর ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, আইএসআইএলের কমান্ড এবং তাদের অধীনস্থ সৈন্যরা মসুল শহর ত্যাগ করা শুরু করেছে।
ইরাকের কুর্দিস্তানের মিডিয়া সংস্থার রিপোর্টে উল্লেখ করেছে, মসুল শহরে এ গুজব (হযরত মুহাম্মাদ (সা.), আল বাগদাদীকে মসুল ত্যাগ করতে বলেছেন) প্রকাশিত হয়েছে।
অথচ বিগত কয়েক দিন যাবত ইরাকি বাহিনীর হামলার ফলে আইএসআইএলের সদস্যরা তিকরিত ত্যাগ করতে বাধ্য হয়েছে।
আইএসআইএলের সন্ত্রাসীরা ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার
ইরাকী সংবাদ সংস্থা জানিয়েছে, দিয়ালা-সালাহ আদদিন থেকে নারীদের পোশাক পরে পালিয়ে যাওয়ার সময় আইএসআইএলের ১৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে এক প্রতিবেদনে সংবাদ সংস্থা  আস-সুমারিয়া উল্লেখ করেছে: দিয়ালা প্রাদেশিক পরিষদের নিরাপত্তা প্রধান সাদিক আল হুসাইনি বলেন: স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যারা বিগত দশ দিনের মধ্যে মসুল শহর থেকে পালিয়ে যাওয়ার সময় দিয়ালা-সালাহ আদদিন থেকে আইএসআইএলের ১৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে।
এ সকল সন্ত্রাসীরা যুদ্ধের ময়দান থেকে ছদ্মবেশ এবং নারীদের পোশাক পরে পালিয়ে যাওয়ার সময় সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হয়।
আল হুসাইনি বলেন: গ্রেফতারকৃত কিছু সন্ত্রাসী আইএসআইএলের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।
ইরাকের কিছু মিডিয়া আইএসআইএলের পরাজয়ের খবরটি সেন্সরশিপ করার সমালোচনা করে তিনি বলেন: সালাহ আদ দিনে আইএসআইএলের পরাজয়ের কারণে এ সন্ত্রাসী দলের সদস্যা ছদ্মবেশে এবং নারীদের পোশাক পরে পালিয়ে যাচ্ছে এবং জনগণও মতামত দিচ্ছে যে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সময় শেষ হয়ে গিয়েছে।
2985142

captcha